মেরা ভারত ইন্টার স্কুল ক্যুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন নূরে আলম মিশন স্কুল

​নিজস্ব সংবাদদাতা,বসিরহাটঃ হাদিয়া ন্যাশনাল কাউন্সিল (২৪ পরগনা অঞ্চল) পরিচালিত ঐতিহ্যবাহী “মেরা ভারত ইন্টার স্কুল ক্যুইজ প্রতিযোগিতা”-য় সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে নূরে আলম মিশন স্কুল। ত্রিশের অধিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে নেয় এই প্রতিষ্ঠান।

ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, ভারত দর্শন , পশ্চিমবঙ্গের গৌরব, আন্দোলন ও সাম্প্রতিক নানা বিষয়কে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। টানটান উত্তেজনাপূর্ণ বিভিন্ন বিষয় ভিত্তিক ৪টি পর্বের পর নিজেদের সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অন্যান্য সমস্ত দলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নূরে আলম মিশন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র জিসান শাহরিয়ার ও অষ্টম শ্রেণীর ছাত্র মিনহাজ উদ্দিনের টিম। ​প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠান মঞ্চে ৫০০০ টাকার চেক,ট্রফি, প্রশংসাপত্র ও স্মারক সম্মান প্রদান করা হয়।

এছাড়াও দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদেরও পুরস্কৃত হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন হাদিয়া ন্যাশনাল কাউন্সিলের সম্মানিত কর্মকর্তা ও উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ। বিশিষ্টদের মধ্যের উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব ও হাড়োয়া বিধানসভার বিধায়ক আব্দুল মাতিন সহ বিশিষ্ট জনেরা।
​

Similar News