চীফ মেন্টরের কলমে

শিক্ষা জাতীর মেরুদন্ড। দেশ গঠন, সমাজ গঠন, জাতি গঠনের ক্ষেত্রে প্রকৃত শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রকৃত শিক্ষা হল সেই শিক্ষা যা দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, আত্মিক বিকাশ ঘটাতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করে। চরিত্র গঠন, নেতৃত্ব দানের ক্ষমতা, ভ্রাতৃত্ববোধ, কুসংস্কার মুক্ত করে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলে। এক কথায় প্রকৃত শিক্ষা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। পুঁথিগত বিদ্যার মাধ্যমে প্রকৃত শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাই পাশাপাশি সহঃশিক্ষামূলক কার্যক্রমের [Extra Curriculum Activities] মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমাদের উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা সন্নিকটে হাদিপুর গড়ে অবস্থিত নূরে আলম মিশন স্কুল আধুনিক শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। যেখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে মিশনের সুযোগ্য নেতৃত্বে এবং তত্ত্বাবধানে, অত্যন্ত সুদক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ দ্বারা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের মতো করে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নানারকম সহপাঠক্রমিক কার্যকলাপের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সারা বছর যুক্ত রাখা হয়।

খেলাধুলা ও শরীর চর্চা, হাতে কলমে শিক্ষা, বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞানমনস্ক ও কুসংস্কার মুক্ত করা, প্রকৃতিকে ভালোভাবে চেনানো, জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করে তোলা হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি মানবিক গুণের বিকাশ ঘটানোর জন্য ধর্মীয় শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা প্রদান করা হয়।

এখানে উল্লেখ্য যে আমাদের মিশনের ছাত্র-ছাত্রীরা জেলা তথা রাজ্য এমনকি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে একাধিকবার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে খুব ভালো ফলাফল করেছে। একেবারে প্রথম দিকে Rank করে পুরস্কার পাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।

আমি ব্যক্তিগতভাবে মনে করি নূরে আলম মিশন স্কুল আমাদের উত্তর ২৪ পরগনা জেলা তথা রাজ্যের মধ্যে একটি অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। আমি কামনা করি এই মিশন স্কুলের আগামীতে আরো সার্বিক শ্রীবৃদ্ধি ঘটুক, আরো এগিয়ে যাক, জেলা তথা রাজ্যের মধ্যে একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠুক।

(মহঃ জাহাঙ্গীর হোসেন)

চীফ মেন্টর- নূরে আলম মিশন স্কুল শিক্ষারত্ন পুরস্কার প্রাপক প্রধান শিক্ষক