নূরে আলম মিশন স্কুলে কম্পিউটার ও ল্যাব রুমের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, হাদিপুর গড়, দেগঙ্গা:
শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করতে নূরে আলম মিশন স্কুলে কম্পিউটার ও ল্যাব রুমের উদ্বোধন হতে চলেছে। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার ও ল্যাব রুমের উদ্বোধন করবেন এস.বি.এস. প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবীকা রুকাইয়া খাতুন।
মিশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, কম্পিউটার জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। নতুন এই পরিকাঠামো শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে শিক্ষামহল ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।
মিশনের প্রিন্সিপাল রেহেনা পারভীন বলেনঃ
“শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে আধুনিক শিক্ষা ও ব্যবহারিক জ্ঞানের সুযোগ তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। কম্পিউটার ও ল্যাব রুমের উদ্বোধন সেই লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
নূরে আলম মিশন স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবীকা রুকাইয়া খাতুনকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

কম্পিউটার রুমের একাংশ।
