প্রেসিডেন্টের কলমে

বিগত এক যুগ অতিক্রম করে, এগিয়ে চলেছে আমাদের এই মিশন। সুদক্ষ ও যোগ্য পরিচালনা ও নিরলস পরিশ্রম, নির্ভিক একাগ্রতা, নিপুণ দক্ষতার মধ্য দিয়ে এক এক পা করে এগিয়ে এসেছে আমাদের মিশন। তাইতো আজ নূরে আলম চাইন্ড মিশন থেকে নূরে আলম মিশন স্কুল গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ-সম্পন্ন দৃষ্টিভঙ্গি গঠন করা। আর্থ সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া সমাজকে সঠিক পথ দেখানো। ইসলামিক আদর্শের পরিমণ্ডলে, আধুনিক বিজ্ঞান ভিত্তিক-শিক্ষা দান করে শিক্ষার্থীদের উচ্চ মানসিকতা গড়ে তোলা।

সবশেষে আমাদের প্রিয়নবীর আদর্শ ফুটে উঠুক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের –

তোমার ছোঁয়ায়, আঁধার দূর হলো।
সমস্ত মানব পেল নূতন কূল।
তুমি আমাদের সকলেরই দিশা।
তুমি মহাম্মাদ রসূল (সঃ আঃ) তোমারি আদেশ মাথা পেতে নিয়ে ফোটাতে স্বপ্নের ফুল।
তাইতো শিক্ষা বাগিচা গড়েছি মোরা নূরে আলম মিশন স্কুল।

সহিদ বিসু

(সহিদ বিশ্বাস)

সভাপতি- নূরে আলম মিশন স্কুল বিশিষ্ট কবি ও লেখক।