প্রিন্সিপালের কলমে

প্রিয় সুধী,

আসসালামু আলাইকুম, সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহর প্রশংসা করছি। তারপর আমাদের প্রিয় নবীর (সঃ) প্রতি দরুদ প্রেরণ করছি। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানব জাতী। শিক্ষা হলো এই মানবজাতীর সু-কল্যাণের ধারক ও বাহক। এই জাতীর সভ্যতার উন্মেষ ঘটাতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আধুনিক শিক্ষার মানোন্নয়ন ও সংখ্যালঘু সমাজের শিক্ষা প্রসারের লক্ষ্যে ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটাতে ২০১২ সালে আমাদের নিজস্ব উদ্যোগে ‘নূরে আলম চাইল্ড মিশন’ গড়ে তুলি। নার্সারী (3+বছর) থেকে স্টান্ডার্ড- IV) (9+বছর) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা ১২ বছর পার করেছি বেশ সাফল্যের সঙ্গে। আমাদের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে ও সকল অভিভাবকদের চাহিদা পূরণ করতে ২০২৫ শিক্ষাবর্ষে আমরা ‘নূরে আলম মিশন স্কুল’ (নার্সারী থেকে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিষ্ঠান)-নামক একটি আদর্শ আধুনিক আবাসিক অনাবাসিক ও ডে-বোর্ডিং ইংরাজি, আরবী প্রাধান্য বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেছি। এই প্রতিষ্ঠান বর্তমানে সুনামের সঙ্গে চলেছে। বর্তমানে অনেক অভিভাবক তাদের সন্তানদের সময় দিতে পারেন না বা শিক্ষা বিষয়ে গাইড করতে পারেন না। সন্তানদের নিয়ে তাদের ভাবনার শেষ নেই। তাই নূরে আলম স্কলাস্টিক ট্রাস্ট পরিচালিত আমাদের এই, ডে-বোর্ডিং নূরে আলম মিশন স্কুল তাদের সেই চাহিদা পূরণ করবে। (ইনশাল্লাহ) পাশাপাশি আবসিক ভাবেও শিক্ষার্থীদের পঠন-পাঠনের সুযোগ থাকছে।

আমাদের মিশন স্কুলটি একটি স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ স্থানে অবস্থিত। আত্মবিশ্বাস, আত্মশৃঙ্খলা, দৈহিক বিকাশের জন্য খেলাধূলা, সহপাঠক্রমিক কার্যাবলীকে গুরত্ব দিয়ে শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবোধনে শিক্ষক-শিক্ষার্থীদের মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ পরিচালিত করা। আমাদের শিক্ষার্থিদের সার্বিক নিরাপত্তা বজায় রেখে মিড-ডে মিল, স্বাস্থ্য ও ক্রীড়ার সুবিধা দেওয়া হবে। আবাসিকের পাশাপাশি ডে-বোর্ডিংয়ের সু-ব্যবস্থা আছে। এই ডে-বোর্ডিং মিশন স্কুলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত বাড়ি যেতে পারবে। তাই পিতা-মাতার স্নেহের মধ্যে থেকে আমাদের মিশন স্কুল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। বর্তমানে নৈতিক শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীকে শৈশবকাল থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষা না দেওয়া হলে সেই শিশু সমাজ, দেশ ও জাতীকে ক্ষতিগ্রস্থ করবে। তাই আধুনিকতার মেলবন্ধনে নৈতিক শিক্ষাকে গুরত্ব দিতে আমাদের মিশন স্কুলে নার্সারি ক্লাস থেকেই ইসলামের মৌলিক শিক্ষা, নামাজের শিক্ষা বাধ্যতামূলক। তাই সুধী দায়িত্বশীল পিতা-মাতার প্রতি আমাদের নিবেদন, আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্য গড়তে আমাদের প্রতিষ্ঠানের সাথে সার্বিক সহয়োগীতা করুন। আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য। আল্লাহ আপনার অনুগ্রহ দ্বারা আমাদের সাফল্য দান করুন। (আমিন)

(রেহেনা পারভীন)

প্রিন্সিপাল-নূরে আলম মিশন স্কুল সেক্রেটারি-নূরে আলম স্কল্যাস্টিক ট্রাস্ট।